যশোরে মানি লন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ দিল প্রাইম ব্যাংক
দক্ষিণাঞ্চলের মোট ১৬টি শাখা ও উপশাখার শাখা ব্যবস্থাপক এবং ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারসহ ১৩১ জন প্রশিক্ষণে অংশ নেন।
মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে যশোরে প্রাইম ব্যাংকের ১৬টি শাখা ও উপশাখার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সম্প্রতি ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ডিভিশন, দক্ষিণাঞ্চলীয় আঞ্চলিক কার্যালয় ও যশোর শাখার যৌথ উদ্যোগে এক দিনের এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউর রহমান। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের রিজিওনাল হেড মোস্তফা মাহমুদ।
কর্মসূচিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যৌথ পরিচালক ইবনে আহসান কবির রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চলের মোট ১৬টি শাখা ও উপশাখার শাখা ব্যবস্থাপক এবং ব্রাঞ্চ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসারসহ ১৩১ জন প্রশিক্ষণে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাইম ব্যাংকের এ উদ্যোগ কার্যকর কমপ্লায়েন্স সংস্কৃতি আরও সুদৃঢ় করা, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নিরাপদ ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন।”
