Published : 26 Nov 2025, 02:49 PM
দেশে প্রথমবার এআই চালিত ডিজিটাল এলসি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
দেশে এ ধরনের প্ল্যাটফর্ম 'প্রথম' জানিয়ে বুধবার বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলছে, বাণিজ্য ডিজিটাইজেশন যাত্রায় এটি একটি 'গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে ধরা হচ্ছে।
সম্প্রতি ঢাকায় আয়োজিত ‘প্রাইম বাণিজ্য’ এর উদ্বোধনী অনুষ্ঠানে করপোরেট গ্রাহক ও ট্রেড পার্টনাররা অংশ নেন।
'প্রাইম বাণিজ্যে’ রয়েছে ইন্টেলিজেন্ট এলসি ড্রাফটিং, অটোমেটেড কমপ্লায়েন্স চেকিং এবং রিয়েল-টাইম ট্রানজেকশন ট্র্যাকিং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাইম বাণিজ্য’ এলসি ব্যবস্থাপনার সম্পূর্ণ প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নির্ভুল করবে।
এই ব্যবস্থা ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে অধিক নির্ভুলতা, গতি ও স্বচ্ছতা আনবে এবং ম্যানুয়াল কাজের পরিশ্রম ও প্রক্রিয়াজনিত বিলম্ব কমাতে সহায়তা করবে।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী; লিড ট্রেড অটোমেশন অ্যান্ড ইনোভেশন মো. তানভীর বিন হাসানসহ প্রাইম ব্যাংক পিএলসির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।