Published : 23 Apr 2026, 09:58 PM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার সিকিউরিটি নিয়ে সেমিনার হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এ সেমিনার হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেমিনারে প্যানেল বক্তা হিসেবে ছিলেন ‘নোঅটোমেশনের’ প্রতিষ্ঠাতা ও সিইও জুনায়েদ কাজী, এসিআই এআই বিজনেসের ডিরেক্টর ও সিওও মোহাম্মদ অলি আহাদ, গ্রামীণফোন লিমিটেডের হেড অফ ইনফরমেশন সিকিউরিটি মুহম্মদ শওকত আলী এবং সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহাদাত হোসেন।
আলোচকরা আধুনিক বিশ্বে সাইবার নিরাপত্তায় হুমকি মোকাবিলা এবং এআই সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের গুরুত্ব দেন। তারা প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষার্থীদের কেবল নির্দিষ্ট কিছু টুলসের ওপর নির্ভর না করে নিজেদের মৌলিক জ্ঞানের ভিত্তি মজবুত করার পরামর্শ দেন।
সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজওয়ানুল হক সেমিনার সঞ্চালনা করেন।
বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক শামস রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আহমেদ ওয়াসিফ রেজা এবং সিএসই বিভাগের চেয়ারপারসন মাহীন ইসলাম উপস্থিত ছিলেন সেমিনারে।