ঈদ ও গ্রীষ্মের বাজারে ৭ শতাধিক ওয়ালটন প্লাজার আউটলেট প্রস্তুত
ওয়ালটন প্লাজায় নগদের পাশাপাশি সহজ শর্তে কিস্তি এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই পণ্য কেনা যাবে।
কোরবানির ঈদ ও গ্রীষ্মকাল উপলক্ষে আকর্ষণীয় অফারসহ ইলেকট্রনিক্স পণ্যের সম্ভার নিয়ে প্রস্তুত হয়েছে ওয়ালটন প্লাজার দেশব্যাপী ৭ শতাধিক আউটলেট।
গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে সব ধরনের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য দিয়ে আউটলেটগুলো সাজানো হয়েছে বলে ওয়ালটন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, উৎসবের এই কেনাকাটার মৌসুমে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশজুড়ে ৭০০-এর বেশি আউটলেটে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, টেলিভিশন, ওয়াশিং মেশিন, কিচেন অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস মজুত করা হয়েছে।
তিনি জানিয়েছেন, দেশব্যাপী ওয়ালটন প্লাজা থেকে পণ্য কেনার সময় গ্রাহকরা আকর্ষণীয় অফার এবং সহজ বিক্রয়োত্তর সেবা উপভোগ করতে পারবেন।
এই ঈদে গ্রাহকদের সন্তোষজনক কেনাকাটার অভিজ্ঞতা দিতে সেরা পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং নির্ভরযোগ্য সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়ালটন প্লাজায় নগদের পাশাপাশি সহজ শর্তে কিস্তি এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই পণ্য কেনা যাবে।
কিস্তিতে পণ্য ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে প্রত্যেক গ্রাহককে বিশেষ 'সুরক্ষা কার্ড' দেওয়া হচ্ছে, যার মাধ্যমে দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ মূল্যছাড় ও সুবিধা পাচ্ছেন কার্ডধারীরা।
এছাড়াও কিস্তি ক্রেতা সুরক্ষানীতির আওতায় গ্রাহক বা তার পরিবারের সদস্যের মৃত্যুতে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা।
গ্রাহকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির নিজস্ব টেলিমেডিসিন সেবাও রয়েছে, যা দেশজুড়ে কর্মরত ৭ শতাধিক হ্যাপিনেস ও হেলথ কেয়ার অফিসারের সহায়তায় পরিচালিত হচ্ছে।
এর বাইরেও বিভিন্ন প্লাজার নিজস্ব উদ্যোগে বছরজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা সেবামূলক কার্যক্রম চালানো হয়।
