Published : 29 Jul 2026, 08:09 PM
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চেয়ারম্যান হলেন আনিস আহমেদ।
এর আগে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির সদস্য, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তিনি।
বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন চেয়ারম্যানের দায়িত্ব সংক্রান্ত তথ্য তুলে ধরেছে ব্যাংক কর্তৃপক্ষ।
আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও। রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ওভাই’, ওয়াদাআ.ইনসিউর (ইনসুরটেক) এবং আবাসন অ্যাগ্রিগেশন প্ল্যাটফর্ম যাত্রার প্রতিষ্ঠাতাও তিনি।
আনিস আহমেদ বলেন, “ইবিএল ব্যাংকিংয়ের এক নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে পরিচালনা পর্ষদ নারী নেতৃত্বাধীন জ্যেষ্ঠ নেতৃত্বের বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করবে।”