Published : 01 Jan 2026, 07:29 PM
দেশের ফাস্ট ফুড চেইন ‘খানা’স এবং ডিজিটাল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডির’ যৌথ উদ্যোগে দুই মাসব্যপী ‘খাও দাও জিতে নাও’ ক্যাম্পেইন শেষ হেয়েছে।
বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, দুই মাসে সর্বোচ্চ ‘ভ্যালু অর্ডারকারী’ মো. দাউদ উল ইসলামকে আইফোন ১৭ প্রোসহ ডিসেম্বরের সর্বোচ্চ ‘ভ্যালু অর্ডারকারীদের’ হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।
গেল ২৪ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা ‘ফুডি’ অ্যাপের মাধ্যমে খানাসের খাবার অর্ডারে পেয়েছেন ২০ শতাংশ ছাড়।
খানাসের চেয়ারম্যান এহসান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শাহীন মাহমুদ, ফুডির সিইও শাহনেওয়াজ মান্নান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নওরোজ ইভান, দি ফ্র্যাঞ্চাইজ ম্যানেজমেন্ট কোম্পানির সিইও আব্দুল মতিন সোহেল ও সিওও নাজমুস সাকিব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।