করাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মিডল্যান্ড ব্যাংক
ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ টাকা সহায়তা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ টাকা সহায়তা দিয়েছে মিডল্যান্ড ব্যাংক।
মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে দাতব্য প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ইসলামী ব্যাংকিং তহবিল থেকে ৫ লাখ এবং মিডল্যান্ড ব্যাংক পরিবারের সদস্যদের দেওয়া টাকা থেকে আর ৫ লাখ টাকা দেওয়া হয়।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান সাজিদা ফাউন্ডেশনের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টস অ্যান্ড পার্টনারশিপস এর পরিচালক মুহাইমিন চৌধুরীর হাতে চেক হস্তান্তর করেন।
এসময় সাজেদা ফাউন্ডেশনের অংশীদারিত্ব ও তহবিল সংগ্রহের সমন্বয়কারী ফারহিন আহমেদ টুইংকেল, মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার, সিএফও দিদারুল ইসলাম, সিআরএম এবং সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মো. বজলুর রহমান খান উপস্থিত ছিলেন।
