২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্জুমান মফিদুলকে অ্যাম্বুলেন্স দিল মিডল্যান্ড ব্যাংক

ব্যাংকটির ‘ইসলামি ব্যাংকিং কম্পেনসেশন ফান্ড’ থেকে এটি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

সেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইলামকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। 

ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘ইসলামি ব্যাংকিং কম্পেনসেশন ফান্ড’ থেকে এটি দেওয়া হয়েছে।

এদিন গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে আঞ্জুমান মফিদুল ইসলামের ট্রাস্টি ও সহ-সভাপতি মোহাম্মদ আজিম বকস এবং মোহাম্মদ আসলামের হাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান চাবি তুলে দেন।

অনুষ্ঠানে আঞ্জুমান মফিদুল ইসলামের যুগ্ম পরিচালক (শাখা কার্যক্রম) সৈয়দ লোকমান আহমেদ, মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেল ডিস্ট্রিবিউশন অ্যান্ড চিফ ব্যাঙ্কেসুরেন্স অফিসার মো. রাশেদ আকতার, সিএফও দিদারুল ইসলাম, হেড অব সিআরএম মো. বজলুর রহমান খান, হেড অব জেনারেল সার্ভিসেস নকুল চন্দ্র দেবনাথসহ দুই প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকতারা উপস্থিত ছিলেন।