১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আড়ং ও বিকাশের ‘ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম’ চালু

তেজগাঁও-গুলশান লিংক রোডে আড়ংয়ের আউটলেটে এ নতুন সেবা উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 09:37 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

সহজে বিকাশ পেমেন্ট সারতে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের আউটলেটগুলোতে চালু করা হয়েছে ‘ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম’।

এতে সারিতে অপেক্ষা না করে গ্রাহকরা দ্রুত পেমেন্ট সারতে পারবেন ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন (আইপিএন) এর মাধ্যমে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, সম্প্রতি তেজগাঁও-গুলশান লিংক রোডে আড়ংয়ের আউটলেটে এ নতুন সেবা উদ্বোধন করা হয়।

আড়ংয়ের চিফ বিজনেস অফিসার তানভীর হোসেন, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস নীল রতন কর্মকার ও হেড অব রিটেইল অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স লিয়াকত হোসেন এসময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ইভিপি ও হেড অব মার্চেন্ট পেমেন্টস ডিপার্টমেন্ট ফয়সাল শহীদ, মার্চেন্ট পেমেন্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট এস এম খালেদ বিন হালিম, জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা উপস্থিত ছিলেন।