মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন
মিডল্যান্ড ব্যাংকের বর্তমানে ৩০ জেলার ৮১টি উপজেলায় ১৪২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার আছে।
মিডল্যান্ড ব্যাংক পিএলসির চলতি বছরের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার গুলশানে শনিবার ‘সিক্স সিজনস হোটেলে’ এ সম্মেলন হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে এজেন্ট ব্যাংকিং সম্মেলনের উদ্বধোন করেন। এজেন্ট ব্যাংকিং সেন্টারের এজেন্ট ও তাদের প্রতিনিধিরা এতে অংশ নেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মো. জাহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি এন্ড সিটিও মো. নাজমুল হুদা সরকার, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য হেড অব ইন্টারন্যাশনাল এন্ড এনআরবি ডিভিশন খন্দকার তৌফিক হোসেন, হেড অব রিটেল ডিস্ট্রিবিউশন ডিভিশন মো. রাশেদ আকতার, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মো. ফারুক-উর-রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।
ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধান এবং এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০১৭ সালের ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করা মিডল্যান্ড ব্যাংকের বর্তমানে ৩০ জেলার ৮১টি উপজেলায় ১৪২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার আছে। এজেন্ট ব্যাংকিং কেন্দ্রগুলো থেকে প্রচলিত এবং ইসলামিক উভয় এজেন্ট ব্যাংকিং পরিষেবা দেওয়া হচ্ছে।
