২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে সেভয়ের ‘ফ্ল্যাগশিপ আউটলেট’

ঢাকার বাইরেও শাখা খোলার পরিকল্পনা রয়েছে, বলা হয় কোম্পানির বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2025, 12:13 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

প্রথমবারের মতো ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে আইসক্রিম কোম্পানি ‘সেভয়’।

শুক্রবার ঢাকার বনানীতে ‘সেভয় গ্যালারি’ নামে এই আউটলেটের যাত্রাকে তারা ‘নতুন মাইলফলক’ হিসেবে দেখছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিমিয়াম আইসক্রিম অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে ‘সেভয় গ্যালারি’।

বনানীর এই আউটলেটে ক্রেতারা তাদের পরিবার ও বন্ধুরা বসে ‘প্রিমিয়াম আইসক্রিমের আসল অভিজাত স্বাদ’ উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।  

কোম্পানিটি বলছে, ভবিষ্যতে ঢাকার বাইরে তাদের আরও শাখা খোলার পরিকল্পনা রয়েছে, যেন আরও বেশি মানুষ সেভয়ের ‘বিশেষ স্বাদ ও আনন্দ’ উপভোগ করতে পারেন।

বর্তমানে সেভয় গ্যালারি গ্রাহকদের সেবা দিচ্ছে ধানমন্ডি, তেজগাঁও, শেফ’স টেবিল গুলশান ১, মেরুল বাড্ডা এবং শেফ’স টেবিল সিলেট-এর আউটলেটগুলোতে।