Published : 03 Jan 2026, 04:55 PM
চলতি বছর থেকে ড্যাফোডিল গ্রুপের নিট আয়ের এক-তৃতীয়াংশ দেশের মানুষের কল্যাণে ব্যয় করার ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার ড্যাফোডিল গ্রুপের ফ্যামিলি ডে অনুষ্ঠানে চেয়ারম্যান সবুর খান এ ঘোষণা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সাভারে ড্যাফোডিল স্মার্ট সিটিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ড্যাফোডিল পরিবারের সাড়ে ছয় হাজারের বেশি সদস্যের উপস্থিতিতে এ অঙ্গীকার করা হয়।
এ সময় ২০ বছরের বেশি সময় ধরে কর্মরত ৭৯ জন এবং ৩০ বছরের বেশি সময় ধরে কর্মরত ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান বলেন, “২০২৬ সাল থেকে ড্যাফোডিল গ্রুপের সকল কনসার্নের নেট প্রফিটের এক-তৃতীয়াংশ জনগণের কল্যাণে উৎসর্গ করা হবে।”
তিনি বলেন, “এই উদ্যোগ কেবল কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনের অংশ নয়; বরং একটি দীর্ঘমেয়াদি জাতি-গঠনের অঙ্গীকার।”
এ অর্থ দিতে গিয়ে কোনোভাবেই কর্মীদের ‘বেতন-ভাতার ওপর প্রভাব পড়বে না’ বলে জানান ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুজ্জামান।