Published : 15 Sep 2025, 07:18 PM
ফ্রেশ এলপি গ্যাসের উদ্যোগে সম্প্রতি হয়ে গেল ‘রিটেইলার কনফারেন্স’ ও সেইফটি সেমিনার ‘অগ্রযাত্রা’।
এ আয়োজনে এলপি গ্যাসের নিরাপদ ও কার্যকর সরবরাহ ব্যবস্থা, ব্যবসা সম্প্রসারণের কৌশল এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোম্পানির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা বলেন, “ফ্রেশ এলপি গ্যাস দৃঢ়ভাবে বিশ্বাস করে, সঠিক গুণগত মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি, ভোক্তা ও ট্রেড চ্যানেলের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তোলাই ব্যবসার প্রকৃত ভিত্তি।

“এ কারণেই রিটেইলারদের সঙ্গে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বকে আরও দৃঢ় করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নিরাপদ, টেকসই ও সফল ব্যবসায়িক পথচলা নিশ্চিত হবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার, রাজশাহী ও রংপুর জেলায় ইতোমধ্যে এ আয়োজন সম্পন্ন হয়েছে, যেখানে প্রতিটি সেশনে দেড়শর বেশি রিটেইলার অংশ নিয়েছেন।
ফ্রেশ এলপি গ্যাস বলছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের আয়োজন বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের, যাতে রিটেইলাররা নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হন এবং গ্রাহক পর্যায়ে সেবার মানোন্নয়নে অনুপ্রাণিত হতে পারেন।