নবীনদের বরণ করল আশা ইউনিভার্সিটি
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।
আশা ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে।
রাজধানীর শ্যামলীতে আশা টাওয়ারে শনিবার সকালে নবীন বরণ হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, আশা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক মোহাম্মাদ ফারুক, উপাচার্য অধ্যাপক এস এম রেজাউল করিম বক্তব্য দেন।
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন সচিব আব্দুল খালেক।
