১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পে আতঙ্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার ক্লাস-পরীক্ষা স্থগিত

“স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 11:58 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

তীব্র ভূমিকম্পের রেশ না কাটতেই আরও তিন দফার ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী আহত এবং শিক্ষক-শিক্ষার্থীদের আতঙ্কের কথা বিবেচনায় রোববার সব ক্লাশ ও পরীক্ষা স্থগিত করা হয়েছে

শনিবার রাতে এ সিদ্ধান্তের কথা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ভূমিকম্পে শিক্ষার্থীদের আহত হওয়ার তথ্য দিয়ে অনেকের মধ্যে আতঙ্ক থাকার কথা বলা হয়েছে।

এতে বলা হয়, “স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।”

সবশেষ শনিবার সন্ধ্যায় তৃতীয় দফার ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়।

শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূকম্পনের সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শামসুন্নাহার হলে তিনজন, কুয়েত মৈত্রী হলে একজন, বেগম রোকেয়া হলে একজন ও মাস্টারদা সূর্যসেন হলে একজন আহত হন। এর মধ্যে পাঁচজনই ছাত্রী।

শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুমনা সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ধারণা করা হচ্ছে তার ‘পা ভেঙেছে’।

আগের দিন শুক্রবারের তীব্র ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হলের আতঙ্কিত তিন শিক্ষার্থী নিচে লাফ দিয়ে আাহত হন।

ফের ভূমিকম্পঢাবিতে হুড়োহুড়িতে আহত ৬

ঢাবির দুই হলের আতঙ্কিত শিক্ষার্থীদের নিচে লাফআহত ৩