১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সাদী-মাহি

৯ সদস্যের এ কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঢাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সাদী-মাহি

আল-সাদী ভূঁইয়া (বাঁয়ে) ও মুজাহিদ মাহি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 06:15 PM

Updated : 20 Jun 2023, 06:15 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২৩-২৪ সেশনের সভাপতি হয়েছেন জাগোনিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-সাদী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মুজাহিদ মাহি।

মঙ্গলবার দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বোরহানুল হক সম্রাট, নির্বাচন কমিশনার মাহবুব রনি ও সাদ্দাম হোসাইন।

আল-সাদী ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর মহিউদ্দিন মুজাহিদ মাহি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

৯ সদস্যের এ কমিটিতে নির্বাচনের জন্য একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে সহ সভাপতি হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাসিমুল হুদা।

দপ্তর সম্পাদক হয়েছেন ভোরের ডাকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাফর আলী, অর্থ সম্পাদক হয়েছেন রেডিও টুডের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমদাদুল হক আজাদ।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক সংবাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি খালেদ মাহমুদ, আজকের পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিদ্দিক ফারুক এবং নয়া দিগন্তের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আলী।