২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউ ব্যবসা অনুষদের শিক্ষার্থীদের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন

শ্রেণিকক্ষের কার্যক্রম এবং পাঠ্যক্রমের পরিপূরক হিসেবে সম্প্রতি তাদের এ সফর হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) বিজনেস স্কুলের জেনারেল ম্যানেজমেন্ট ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের একদল শিক্ষার্থী সম্প্রতি মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড) পরিদর্শন করেছেন।

শ্রেণিকক্ষের কার্যক্রম এবং পাঠ্যক্রমের পরিপূরক হিসেবে সম্প্রতি তাদের এ সফর হয় বলে সিআইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষার্থীরা প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং অর্থনৈতিক অঞ্চলটির পরিসর, অবকাঠামো ও ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে সরাসরি ধারণা নেন।

অর্থনৈতিক অঞ্চলটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

বেজা অফিসের উপ-পরিচালক ও প্রধান তায়েবুর রহমান শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষামূলক সফর আয়োজনের জন্য সিআইইউ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।