২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন ও শিল্পে রোবটের কী প্রভাব, উঠে এল সিআইইউয়ের সেমিনারে

সেমিনারে ২০২৫–২৬ সালের জন্য গঠিত সিআইইউ রোবোটিক্স ক্লাব কমিটির পরিচিতি তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2025, 06:02 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হলো 'নেক্সট জেনারেশন অব রোবোটিক্স' শীর্ষক বিশেষ সেমিনার।

স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের রোবোটিক্স ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সেমিনার হয়। 

এতে রোবোটিক্স প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় বলে প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন সিআইইউয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক আসিফ ইকবাল। 

তিনি রোবোটিক্স প্রযুক্তির বিবর্তন, বিভিন্ন শিল্পের প্রভাব এবং মানব জীবনে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা করেন।

ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নেহার উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রুবেল সেন গুপ্ত এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. সাজ্জাতুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২৫–২০২৬ সালের জন্য গঠিত সিআইইউ রোবোটিক্স ক্লাব কমিটির পরিচিতি তুলে ধরা হয়। 

ক্লাবের নতুন কমিটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারার হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে ফাহমিদা তাহসিন, আবু মোসাইদ ইবনে মুসা আলিফ ও মালিহা নুর বুসরা।