Published : 30 Oct 2025, 11:45 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের নিয়ম চালু করেছে কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার হলের বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি সুফিয়া কামাল হলের অনাবাসিক শিক্ষার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে হলে প্রবেশ বা অবস্থান করতে পারবেন।
এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পাঁচটি হলে অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ ছিল না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনাবাসিক শিক্ষার্থীলা হল ফটকে পরিচয়পত্র জমা রেখে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হলের ক্যান্টিন, পাঠকক্ষ, গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব ব্যবহার করতে পারবেন।
এছাড়া হলে অনুষ্ঠান থাকলে রাতেও থাকা যাবে। সেক্ষেত্রে এক কার্যদিবস আগে আবেদনপত্রটি সংশ্লিষ্ট ক্লাবের মডারেটরের সইয়ের মাধ্যমে অনুমোদন করিয়ে নিতে হবে।