২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসা তত্ত্বাবধানে কমিটি

ছয় সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 07:39 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

জুলাই-অগাস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়ে তত্ত্বাবধানের জন্য ছয় সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নির্দেশে এই কমিটি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন বা ডিনের প্রতিনিধি ‘ফোকাল পয়েন্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। 

কমিটির অন্য সদস্যরা হলেন: -শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার, সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এবং দু'জন শিক্ষার্থী প্রতিনিধি- প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্রী উমামা ফাতেমা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র আব্দুল কাদের। 

উমামা ও কাদের দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।