২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবির ভর্তি কার্যক্রম স্থগিত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:44 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ছাত্র উপদেষ্টা ড. আনোয়ার হোসেন।

তিনি বলেন, “কিছু সমস্যা দেখা দেওয়ায় ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

“পরবর্তীতে মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।”

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩০ নভেম্বর বাস দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়।

এই অবস্থার মধ্যেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।

প্রকাশিত ফলাফল ও মেধার ভিত্তিতে সাক্ষাৎকার গ্রহণের কথা থাকলেও কিছু সমস্যা দেখা দেওয়ায় ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।