নির্যাতনের ঘটনায় জাবির ৬ শিক্ষার্থীকে বহিষ্কার
এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে শুক্রবার সাংবাদিকদের জানান নিবন্ধক আবু বকর সিদ্দিক।
সভায় ছয় মাসের জন্য বহিষ্কার করা হয় আইন ও বিচার বিভাগের রাশেদ খান মেনন, আন্তর্জাতিক সম্পর্কের শামীম হোসেন ও নৃবিজ্ঞানের ইমরান হোসেনকে। এরা সবাই শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থী।
একই ঘটনায় প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সজলকে কারণ দর্শানো নোটিস দেয়া হয়েছে।
নিবন্ধক আবু বকর সিদ্দিক বলেন, বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয়ে অবস্থান ও ক্লাস করতে পারবে না, তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হবে।
গত ১১ মে রাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে এবং এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গ্রীষ্মকালীন ছুটি শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক মাসের গ্রীষ্মকালীন ছুটি শনিবার থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ১৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি চললেও প্রশাসনিক ছুটি চলবে ২৩ মে পর্যন্ত।
