২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির ২০ কক্ষের তালায় সুপার গ্লু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা অনুষদের ডিন কার্যালয়সহ ২০টি কক্ষের তালায় সুপার গ্লু লাগানোর ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 10:54 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার সকালে বিষয়টি অনুষদের বিভিন্ন বিভাগ ও অফিসের লোকজনের নজরে অঅসলে তালাগুলো কেটে ফেলা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে অফিস শুরুর আগে তালা খুলতে গিয়ে কলা অনুষদের বিভিন্ন বিভাগ এবং অফিসের লোকজন দেখতে পান দরজায় ঝোলানো তালায় সুপার গ্লু লাগানো রয়েছে।

কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে না পারলেও সোমবার রাতে কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করেন তিনি।

পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা এসে ওই সব কক্ষের তালা কেটে ফেলেন।

প্রক্টর বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।