২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষকরা যেখানে একাট্টা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি ও সান্ধ্য কোর্স প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেলেও দৃশ্যত এর বিপক্ষে শিক্ষকদের অবস্থান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 02:14 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

ফাইল ছবি ফাইল ছবি

‘রাবি শিক্ষকদের বেতনের ভার শিক্ষার্থীদের কাঁধে’

রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও ছাত্রলীগ

রাবির ৬ মামলায় আসামি ৪৭৫

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও অন্তত এক্ষেত্রে বিএনপি, জামায়াত এবং সরকারপন্থি শিক্ষকরা একাট্টা।

শুধু তাই নয়, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায়ও প্রতিবাদ আসেনি এই অভিভাবকদের কাছ থেকে।

তাদের উল্টো দাবি, আন্দোলনের নামে ক্যাম্পাসে যারা ‘নৈরাজ্য’ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর শিক্ষার্থীরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতনভাতার খরচ জোগাতেই গত ২৪ ডিসেম্বর সিন্ডিকেটের সভায় বর্ধিত ফি কার্যকরের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আর আইন ও বাণিজ্য অনুষদে চালু হওয়া সান্ধ্যকোর্সের ১৪টি বিভাগের দুই-তৃতীয়াংশ শিক্ষক বিএনপি-জামায়াতপন্থি হওয়ায় প্রশাসনের পাশে থাকার পথ বেছে নিয়েছেন তারা।

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত রোববার ছাত্রলীগকর্মীরা অস্ত্র হাতে দফায় দফায় হামলা চালায়। পাশাপাশি পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলে আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী।

এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়। রোববারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ মোট ছয়টি মামলা করে যাতে আসামি করা হয় মোট ৪৭৫ জনকে।

এদিকে সোমবার সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে ‘শিক্ষক লাঞ্ছনা, ক্যাম্পাসে নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে’ একটি মানববন্ধন হয়, যার পরে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান-উল-ইসলাম আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মু. আজহার আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক মু. সাইফুল ইসলাম, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আনন্দ কুমার সাহা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরমের অধ্যাপক আশরাফউজ্জামন খান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

অধ্যাপক সুলতান বলেন, “সান্ধ্যকোর্স বন্ধ ও বর্ধিত ফি বাতিলের দাবিতে কিছু শিক্ষার্থী আন্দোলন করে আসছিল। আন্দোলনের একপর্যায়ে গত রোববার ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তারা শিক্ষকদের সঙ্গেও দুর্ব্যবহার করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন এমনকি শিক্ষকদের বাসভবন ও অফিসে হামলা চালায়।

“যারা এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নিজেও একটি তদন্ত কমিটি গঠন করবো।”

শিক্ষক সমিতির সভাপতি আজহার আলী বলেন, “ওই আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করেনি। শিক্ষার্থীদের সান্ধ্য কোর্স বাতিলের সিদ্ধান্ত আমাদের কাছে যৌক্তিক মনে হয়নি। তাই আমরা যেসব শিক্ষার্থী রুপে আমাদের শিক্ষকদের বাসায় ভাংচুর ও নৈরাজ্য সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ করেছি।”

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

তাহলে যারা অস্ত্র হাতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাদের ব্যবস্থা গ্রহণের সুপারিশ আপনারা কেন করছেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যুদ্ধাবস্থা দেখতে চাই না। যারা ওই ধরনের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি দেখবে।

জাতীয়তাবাদী শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম সরকার বলেন, “আসলে আমরা এক হয়েছি কথাটি পুরোপুরি সঠিক নয়। যেখানে শিক্ষার্থীদের বর্ধিত ফি স্থগিত করা হয়েছে সেখানে শিক্ষার্থীরা কেন আন্দোলনে গেল?”

সোমবারের মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সঙ্গে অংশগ্রহণের কথা স্বীকার করে তিনি বলেন, “শিক্ষক সমিতির সদস্য হিসেবে আমরা ওই আন্দোলনে অংশ নিয়েছিলাম।”

আন্দোলনকারীদের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি আয়তুল্লাহ খোমেনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়া সত্যিই লজ্জাকর। যাদেরকে এতোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিতে দেখেছি অথচ তারাই আজ নিজেদের স্বার্থে একাকার হয়ে গেলেন!”

ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বলেন, “যেখানে সকল শিক্ষার্থী আন্দোলন করছে সেখানে শিক্ষকদের পক্ষপাতিত্ব নেয়া শিক্ষার্থীদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে। আমরা চাইব বিশ্ববিদ্যালয় প্রশাসনের শুভবুদ্ধির উদয় ঘটবে।”

উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বলেন, “যারা সহিংসতা ও নৈরাজ্যকর পরিবেশ তৈরি করছে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা মূলত তাদের জন্য। আমরা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান কখনো নেইনি, ভবিষ্যতেও নেব না।”