২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষকের পদত্যাগপত্র গৃহীত হয়নি

কর্তৃপক্ষের জামায়াত তোষণসহ একাধিক কারণের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 07:24 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জানান, পদত্যাগপত্র গৃহীত হয়নি।

“মঙ্গলবার পদত্যাগী শিক্ষকদের স্বপদে কাজ করার অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি দিয়েছে।”

গত ২৩ জানুয়ারি পদত্যাগী শিক্ষকদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে- স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. আফরোজা পারভীনকে অপমান, চারুকলা ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ স্কুল না করা এবং বিএনপি জামায়াতের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের গাটছড়া বাঁধা।

এসব অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাসহ ৩৩টি প্রশাসনিক দায়িত্ব থেকে ৩০ জন শিক্ষক পদত্যাগ করেন।

শিক্ষকদের অভিযোগগুলোর মধ্যে আরো ছিল,স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. আফরোজা পারভীনকে অপমান, চারুকলা ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ স্কুল না করা এবং বিএনপি জামায়াতের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের গাটছড়া বাঁধার অভিযোগ।

শিক্ষক এই আন্দোলনের মুখে তড়িঘড়ি করে ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা আহ্বান করে কর্তৃপক্ষ।

চারুকলা ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ স্কুল করতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাছে সুপারিশ পাঠিয়েছে বিশেষ এ সভা থেকে একাডেমিক কাউন্সিল।

এদিকে, পদত্যাগী কলা ও মানবিক স্কুলের ডিন এবং ইংরেজি বিভাগের প্রধান ড. আহসানুজ্জামান বলেন, “শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কল্যাণে দায়িত্বে না থেকেও সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।”

ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক ড. অনির্বাণ মোস্তফা মন্তব্য করেন “যেহেতু পদত্যাগপত্র গৃহীত হয়নি, সেহেতু স্বপদে ফেরা না ফেরার প্রশ্ন আসে না।”