ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের আওতায় স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি দপ্তরে ফল ঘোষণা করেন।
পরীক্ষার বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
উপাচার্য জানান, গত শুক্রবার অনুষ্ঠিত এই পরীক্ষায় ‘খ’ ইউনিটে দুই হাজার ২৯৬টি আসনের বিপরীতে ৩৬ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৫ হাজার ১২৮ জন উত্তীর্ণ হয়েছেন।
