২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ১ লাখ ৬২ হাজার ভর্তিচ্ছু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশ নিতে এক লাখ ৬২ হাজার ৩৪৮জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 11:27 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার রাত ১২টায় আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পর বুধবার এসব তথ্য জানানো হয়।

চবির ভর্তি কমিটির সচিব ও একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার মোট চার হাজার ৯০টি আসনের বিপরীতে মোট এক লাখ ৬২ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

তিনি জানান, বিজ্ঞান অনুষদে (এ ইউনিট) ১৪ হাজার ৪২১টি, কলা ও মানববিদ্যা অনুষদের বি-১ ইউনিটে ২৭ হাজার ২৫২টি, বি-২ ইউনিটে চার হাজার ৩৫০টি, বি-৩ ইউনিটে ৬২০টি, বি-৪ ইউনিটে ৫১৯টি, বি-৫ ইউনিটে ৩৮৩টি, বি-৬ ইউনিটে ২৫৬টি, বি-৭ (সি) ইউনিটে দুই হাজার ২৮১টি, বি-৭ (এইচ) এক হাজার ৯৩২টি, বি-৭ (এফ) ইউনিটে ৭১০টি আবেদন জমা পড়েছে।

ব্যবসা প্রশাসন অনুষদের সি-১ ইউনিটে ২৮ হাজার ১৮৪টি, সি-২ ইউনিটে এক হাজার ১৭৪টি, সি-৩ ইউনিটে তিন হাজার ৯৪৪টি আবেদন জমা পড়েছে।

সমাজ বিজ্ঞান অনুষদের ডি-১ ইউনিটে ১০ হাজার ৬৪৮টি, ডি-২ ইউনিটে পাঁচ হাজার ৫০২টি, ডি-৩ ইউনিটে ১২ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে। আইন অনুষদের ই ইউনিটে ১৪ হাজার ৫৯১টি আবেদন জমা পড়েছে।

ফরেস্ট্রি অ্যান্ড এভাইরনমেন্টাল সাইন্স অনুষদের এফ ইউনিটে তিন হাজার ৯৭টি, ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ  অনুষদের জি ইউনিটে তিন হাজার ৭৪টি, জীববিজ্ঞান অনুষদের এইচ-১ ইউনিটে ১৫ হাজার ৪২০টি, এইচ-২ ইউনিটে ১৫৬টি, এইচ-৩ ইউনিটে ৮২টি, ইঞ্জিনিয়ারিং অনুষদের আই ইউনিটে ১১ হাজার ৬৩৫টি আবেদন জমা পড়েছে।

চবিতে এবার ১৬ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি।