চবিতে ভর্তি আবেদনে সংশোধনের সুযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদনে ভর্তিচ্ছুদের ব্যক্তিগত তথ্য সংশোধনসহ বেশ কিছু সমস্যার সমাধানের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশোধনীর নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারী নিজের সনাক্তকরণ নম্বর ভুলে গেলে যে কোনো টেলিটক নম্বর থেকে CU<>HELP<>HSC BOARD<>HSC ROLL<>HSC YEAR<>UNIT লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে তা জানতে পারবেন।
যদি কোন আবেদনকারী তার নিজের নাম, বাবার নাম ও মায়ের নাম ভুল করেন তাহলে যে কোন টেলিটক নম্বর থেকে Applicants Name <>HSC Board <>HSC Roll<> HSC Year <>SSC Board<>SSC Roll<> SSC Year লিখে ০১৫৫৬৫৭০০৭৭, ০১৫৫৫৫৫৫১৫৭ এবং ০১৫৫৫৫৫৫১৫৮ নম্বরে এসএমএস করতে হবে।
তবে তিনটি সেবার যেকোনো একটি পেতে প্রথমে ওপরের টেলিটক নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডেপুটি রেজিস্টার।
