শাবি ও যবিতে আবেদন শুরু মঙ্গলবার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন শুরু হবে মঙ্গলবার।
শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদ্য সচিব অধ্যাপক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবে।
আবেদন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
আগামী ৩০ নভেম্বর একই প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয় দুটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যাপক শাহ আলম।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দুই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sust.edu/admission ও www.jstu.edu/admission এবং ০১৫৫৫৫৫৫০০১-৬ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।
