৫ অক্টোবর রুয়েট ভর্তির আবেদন শুরু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্র গ্রহণ শুরু হবে ৫ অক্টোবর মধ্যরাতে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনপত্র গ্রহণ শুরু হবে ৫ অক্টোবর মধ্যরাতে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা গোলাম মর্ত্তুজা জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমে এ আবেদন করা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলীর সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়।
১৬ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে বলেও জানান তিনি।
এবার ভর্তি পরীক্ষার যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হয়নি। সাড়ে তিন ঘণ্টায় পাঁচশ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে বলে জানিয়েছেন গোলাম মর্ত্তুজা।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
