মাদ্রাসা থেকে ছাত্রীর লাশ উদ্ধার
৮ জুলাই- ফেনীর সোনাগাজী উপজেলার একটি মাদ্রাসা থেকে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার দারুল নাজাত হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসা থেকে ৪র্থ শ্রেণির ছাত্রী অর্পিতা এমরান নুপুরের (১২) লাশ উদ্ধার করে পুলিশ।
নুপুর সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের মোহাম্মদ এমরানের মেয়ে।
পরিবারের অভিযোগ, নুপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দুপুরে খবর পাঠায় মাদ্রাসা কর্তৃপক্ষ। পরিবারের লোকজন এসে মাদ্রাসার একটি কক্ষের মেঝেতে নুপুরের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
পরে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নুপুরকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতার মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র বড়ুয়া জানান, নুপুরের গলায় কাল দাগ আছে।
নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান এসআই স্বপন।
