২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণ

বিএনপির হরতালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হাতবোমা ফাটিয়েছে মোটোরসাইকেল আরোহী কয়েকজন যুবক। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 04:54 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

Image
হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ আহত

হাতবোমা বিস্ফোরণে দুই পুলিশ আহত

শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ১০টার দিকে শহীদ মিনারের দিক থেকে একটি মোটর সাইকেলে করে এসে কয়েকজন যুবক টিএসসি ও ডাসের মাঝখানের রাস্তায় ৪টি হাতবোমা ফাটায়।

এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ওই যুবকেরা মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায় বলে ওসি জানান। 

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার টানা হরতাল করে দলটি।  

আর বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারে গণহত্যা ’ আখ্যায়িত করে মঙ্গলবার হরতাল এই করছে তাদের জোটসঙ্গী বিএনপি।