২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুবির নতুন উপাচার্য ফায়েক উজ্জামান

খুলনা বিশ্ববিদ্যালয়ের  (খুবি) নতুন উপাচার্য হিসাবে (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 01:24 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফায়েক উজ্জামান ২০১০ সালের ২৮ নভেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব বিশ্ববিদ্যালয় (২) লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফায়েক উজ্জামানকে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।