২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিকে সহায়তা করতে প্রবাসীদের আহ্বান অর্থমন্ত্রীর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রবাসী সিলেটবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 07:11 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রবাসী সিলেটবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত ইউনিভার্সিটি সেন্টার উদ্বোধন করেন তিনি। এরপর সেন্টারের মিলনায়তনে ‘কবি আবদুল গাফ্ফার দত্তচৌধুরী স্মারক বক্তৃতা সংকলন’ গ্রন্থের মোড়ক উন্মোচনের সময় অর্থমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সরকারি বরাদ্দ অপ্রতুল উল্লেখ করে তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দেশের বিত্তশালীদের বিশেষ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সিলেটের প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন কবি পুত্র অতিরিক্ত সচিব আলী মোস্তফা কামাল, উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন, সাংসদ জেবুন্নেছা হক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৬ ঘ.