গাজীপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে এলএলবি প্রথম পর্বে ভর্তি শুরু হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, অনলাইনে এ ভর্তি কার্যক্রম ৯ অক্টোবর পর্যন্ত চলবে।
এছাড়া জরিমানাসহ ৬ নভেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও সংশ্লিষ্ট কলেজসমূহ থেকেও জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৫০ ঘ.
bdnews24