২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওর দাবিতে লাগাতার কর্মসূচি

এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ঐক্যজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ঐক্যজোট। বুধবার তোপখানা রোডে একটি সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম বাবুল আকতার বলেন, ২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, “নিু মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ, কৃষি ডিপ্লে¬ামা ইন্সটিটিউট, ব্যবসায় ব্যবস্থাপনা কলেজ, ভোকেশনালসহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও’র দাবিতে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন।” “এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিও বঞ্চিত থাকায় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বিনা বেতনে পড়াচ্ছেন। এ অবস্থায় আন্দোলনের কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।” দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি চলবে বলে জানান আকতার। এর আগে মঙ্গলবার বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিষদও শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে ২ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে। বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিষদের ওই কর্মসূচিতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমর্থন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ আলমগীর কবীর মিলন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম সুশান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৫৪৭ ঘ.