২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মেডিকেলে ভর্তিচ্ছুদের মানববন্ধন

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে মঙ্গলবার রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে মঙ্গলবার রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে নগরীর সাহেব বাজারের জিরো পয়েন্টে প্রায় একঘণ্টার এ কর্মসূচিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য দেন। অভিভাববকদের মধ্যে খন্দকার ইসমাইল হোসেন বলেন, মেডিকেলে পড়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন তা নির্ণয়ে ভর্তি পরীক্ষা ছাড়া কোনো বিকল্প পথ নেই। আবু তালহা জুবায়ের নামের এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, জিপিএ-এর ভিত্তিতে ভর্তি করানো হলে তারা অনেক বৈষম্যর স্বীকার হবেন। এ প্রসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার মূল্যায়নে ভর্তি পরীক্ষা চালু থাকার কথা উল্লেখ করেন। স¤প্রতি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ভর্তি পরীক্ষার বদলে এসএসসি ও এইচএসসি’র জিপিএ’র ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি করা হবে বলে ঘোষণা দেন। এরপর থেকে সারাদেশে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ ধরনের কর্মসূচি থেকে ঢাকা ও চট্টগ্রামে কয়েকজনকে আটকও করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫০০ ঘ.