রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক নগরীর সিআন্ডবি মোড় থেকে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়।
সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে তারা।
পরে জেলা প্রশাসককের সঙ্গে দেখা করে তার মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপিও প্রদান করেন তারা।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল হান্নান বলেন, “স্মারকলিপি গ্রহণ করে তা যথাস্থানে পাঠানোর ব্যবস্থা করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৪৭ ঘ.
bdnews24