ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ১৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।
সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় শোক দিবস, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর উপলক্ষে বাউবির প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কেন্দ্র ও সমন্বয়ক কার্যালয়গুলো ১৫ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত ছুটি থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২১৫৬ ঘ.
bdnews24