২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশের উপাচার্য হতে চান এর শিক্ষকরাই

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে পরবর্তী উপাচার্য নিয়োগের দাবিতে মানব বন্ধন করেছে এর শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

দিনাজপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে পরবর্তী উপাচার্য নিয়োগের দাবিতে মানব বন্ধন করেছে এর শিক্ষকরা। সোমবার সকাল ১১টায় হাবিপ্রবির প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পাশে এই মানব বন্ধন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক, ডীন, প্রক্টরসহ বিভিন্ন অনুষদের প্রধানরাও অংশ নেন। আগামী ২ সেপ্টেম্বর বর্তমান উপাচার্যের মেয়াদ হচ্ছে। প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে গঠিত উপাচার্য্য বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাহদৎ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ের চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত চারজন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে তিন জন ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একজন হাবিপ্রবির শিক্ষক ছিলেন। আচার্য যাকে যোগ্য মনে করেন তাকে উপাচার্য পদে নিয়োগ দিতে পারেন বলে জানান তিনি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেও মধ্য থেকে পরবর্তী উপচার্য নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা মনে করি উপাচার্য পদে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালনের মত আমাদের যোগ্যতা রয়েছে।” “আমাদের শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগ হলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকা- তরান্বিত হবে। যা অন্য প্রতিষ্ঠান থেকে নিয়োগ প্রাপ্ত উপাচার্যের পক্ষে সম্ভব নয়।” হাবিপ্রবির প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বলরাম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ হাবিপ্রবিতে অর্ধশত অধ্যাপক রয়েছেন এবং এর মধ্যে ৪০জনের পিএইচডি ডিগ্রী রয়েছে।” “তাই আগামীতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দিতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩৫ ঘ.