২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ১ শিবির কর্মী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এজাহারভুক্ত এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এজাহারভুক্ত এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিবির কর্মী আশিকুর রহমান ময়পূল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুধপাড়া এলাকার বাসিন্দা সে। মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন টিপু দায়ের করা একটি মারধরের মামলায় এই শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, গত ১ জুলাই রাজশাহীর কাঁটাখালি এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষের মামলায় এজাহার ভুক্ত আসামী তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৩৩ঘ.