২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেই আংগুরা: এবারও জিপিএ ৫

এসএসসি পাসের পর যার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল শেরপুরের সেই আংগুরা এবার এইচএসসিতে মানবিক শাখায় জিপিএ ৫ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

শেরপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পাসের পর যার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল শেরপুরের সেই আংগুরা এবার এইচএসসিতে মানবিক শাখায় জিপিএ ৫ পেয়েছেন। ফলাফল পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইংরেজি বিষয়ে তিনি ¯œাতক (সম্মান) পড়তে চান। এছাড়া ভবিষ্যতে তিনি ইংরেজির একজন অধ্যাপক হতে চান বলেও জানান। ঝিনাইগাতী উপজেলার রামনগর (চতল) এলাকার দিনমজুর বাবা আব্দুল আজিজ ও মা আমেনা বেগমের মেয়ে আংগুরা চার ভাই-বোনের একজন। এসএসসিতে সব বিষয়ে জিপিএ ৫ পাওয়ার পরও এইচএসসি পড়া অনিশ্চিত হয়ে পড়েছিল আর্থিক অনটনের কারণে। কিন্তু স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আংগুরা জেলা শহরের ঐতিহ্যবাহী মডেল কলেজে ভর্তি হন। কলেজটির অধ্যক্ষ তাকে হোস্টেলে থাকার ব্যবস্থা এবং তার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। এবারও সব বিষয়ে জিপিএ ৫ পান তিনি। গত দুই মাস আগে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরও বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা না থাকায় অধ্যক্ষ তাকে নিজ জিম্মায় এখনো কলেজ হোস্টেলে থাকতে দেন। মডেল কলেজের অধ্যক্ষ আতাউর রহমান হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরিদ্র এই মেয়েটি সুযোগ পেলে দেশের অহংকার হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.