২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি পরীক্ষা ৪ নভেম্বর শুরু

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। বুধবার ঢাকা শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০১০ সাল থেকে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। গত বছর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিত ছাড়া সব বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ৪ নভেম্বর বাংলা ১ম পত্র, ৫ নভেম্বর বাংলা ২য় পত্র, ৬ নভেম্বর ইংরেজি ১ম পত্র, ৭ নভেম্বর ইংরেজি ২য় পত্র, ৮ নভেম্বর সামাজিক বিজ্ঞান/ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১১ নভেম্বর সাধারণ গণিত, ১২ নভেম্বর ইসলাম শিক্ষা/ হিন্দুধর্ম শিক্ষা/ বৌদ্ধধর্ম শিক্ষা/ খ্রিস্টধর্ম শিক্ষা, ১৪ নভেম্বর সাধারণ বিজ্ঞান এবং ১৫ নভেম্বর গার্হস্থ্য অর্থনীতি/ কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২০৪৭ ঘ.