২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পানিতে ডুবে সিকৃবি শিক্ষার্থীর মৃত্যু

সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাসের পুকুরে স্নান করতে নেমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

সিলেট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাসের পুকুরে স্নান করতে নেমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ছাত্র শরীফ মাহমুদ সম্রাজের (১৯) বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার ধানিয়া গ্রামে। তার বাবার নাম খবির উদ্দিন। নগরীর শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে জানান, বিকেলে র‌্যাগ ডে পালন শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামেন সম্রাজ। তবে সাঁতার না জানায় এক পর্যায়ে তলিয়ে যান স¤্রাজ। পরে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২০২০ ঘ.