২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় পলিটেকনিকে অধ্যক্ষ নিয়োগ

বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে ছয় পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে ছয় পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে স্কিলস ডেভেলমনেন্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. মুঞ্জুরুল আলম, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালেহ আহমেদকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া যশোর পলিটেকনিক ইন্সটিটিউটে প্রতিষ্ঠানটির চীফ ইন্সট্রাকটর ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম, ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউটে প্রতিষ্ঠানটির চিফ ইন্সট্রাকটর ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন এবং রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ আবু রেজা অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২২৫৫ ঘ.