২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষক সমিতির নিন্দা প্রকাশ

শিক্ষককে হত্যার হুমকি ও শ্রেণী কক্ষে রেখে তালা মেরে দেওয়ার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 03:28 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষককে হত্যার হুমকি ও শ্রেণী কক্ষে রেখে তালা মেরে দেওয়ার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। সোমবার চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়েছে, আরবি বিভাগের সভাপতি ড. এস এম রফিকুল আলমকে হত্যার হুমকি ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক যাদব কুমার বিশ্বাসকে শ্রেণী কক্ষের ভিতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। এ ছাড়া শিক্ষক বাসে হামলা, বিভিন্ন ক্লাস কক্ষের তালা, শিক্ষক বাসের তালায় সুপার গ্লু দিয়ে বাস চলাচল বিঘœ করা হচ্ছে। এসব ঘটনার পর শহর থেকে ক্যাম্পাসে চলাচলকারী শিক্ষকরা নিরাপ্তাহীনতায় ভুগছেন। বিজ্ঞপ্তিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরাতে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ দেওয়ার আহ্বান জানানো হয়। গত ৮ ফেব্র“য়ারি ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে শিবিরের দুই নেতাকর্মী নিহত হয়। ওই দিন থেকে টানা ৩৮ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় খুললেও ওই দিনই ধর্মঘট ডাকে শিবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৯ ঘ.