গাজীপুর, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১১-১২ শিক্ষাবর্ষে এলএলবি ১ম পর্বে ভর্তির সময় বিলম্ব ফিসহ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার আরো জানানো হয়, ভর্তির জন্য ব্যাংক ড্রাফট ১৩ ফেব্রুয়ারি এবং কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় ১৪ ফেব্রয়ারি নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৭ ঘ.
bdnews24