২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির প্রথম দিন চট্টগ্রামে অনুপস্থিত ২২৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন বুধবার ২২৫ জন অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন বুধবার ২২৫ জন অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে দুইজন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযূষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিন এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন মোট পরীক্ষার্থী ৭৪ হাজার ৫৯ জন হলেও এদিন উপস্থিত ছিল ৭৩ হাজার ৮৩৪ জন। পরীক্ষায় অসুদোপায় অবলম্বন করায় দুইজনকে বহিষ্কার করা হয়। চট্টগ্রাম বোর্ডে এবার মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ হাজার ৯৩৭ জন। এরমধ্যে ছাত্র ৪০ হাজার ৪৯ জন এবং ৪৫ হাজার ৮৮৮ জন ছাত্রী। বোর্ডের অধীনে থাকা ৯৪০ বিদ্যালয় থেকে ১৪৬টি কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৮৩৬ ঘ.