২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মার্চ ৩২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

সরকারি চাকরিতে নিয়োগে ৩২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে নিয়োগে ৩২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার বিকালে সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিদ্ধান্ত নিয়েছে। পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের সব কেন্দ্রে ৯ মার্চ সকাল ১০টায় একযোগে এই পরীক্ষা শুরু হবে। ৩২তম (বিশেষ) বিসিএসের অধীনে ১ হাজার ৪৮৯টি কর্মকর্তার পদে নিয়োগের জন্য গত ২০ অক্টোবর প্রজ্ঞাপন দেয় পিএসসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএম/এমআই/১৬৫০ ঘ.