চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধীনে চালু হওয়া ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) কোর্সের ক্লাস বুধবার থেকে শুরু হচ্ছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ এ তথ্য জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে বিপিএড কোর্স চালু করা হয়েছে।
এক বছর মেয়াদি এ কোর্সে ভর্তির নূন্যতম যোগ্যতা জিপিএ ২ দশমিক ৫০।
বাংলাদেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হওয়া এ কোর্সে ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এক বছরের এই কোর্সে তত্ত্বীয়, ব্যবহারিক ও স্পোর্টস স্পেশালাইজেশন পাঠদান হবে। এই কোর্সে দুই টার্মে মোট এক হাজার নম্বরের পরীক্ষা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১৬ ঘ.
bdnews24